নগরসহ জেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠনের উদ্যোগে ইফতার ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এসব অনুষ্ঠানে বক্তারা রমজানের তাৎপর্যের আলোকে জীবনের সবক্ষেত্রে ধৈর্য ও সহনশীলতার অনুশীলন করার আহ্বান জানান। স্বপ্নীল মাল্টিপারপাস কো-অপারেটিভস্বপ্নীল মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের হাদি ফকিরহাট ও মিরসরাই শাখার ইফতার মাহফিল ১০ আগস্ট অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ওয়াহেদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জি এস কামাল হোসেন, প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও সদস্যরা । মোনাজাত পরিচালনা করেন গাছবাড়ীয়া মসজিদের ইমাম মাওলানা আবু তাহের। মাহফিল শেষে দুস্থ ও গরিবদের মধ্যে ইফতার বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি। ইউসুফিয়া জামে মসজিদ ও ফোরকানিয়া মাদ্রাসাহাটহাজারী ইউসুফিয়া জামে মসজিদ ও ইউসুফিয়া ফোরকানিয়া মাদ্রাসার উদ্যোগে ‘মাহে রামাদান’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল ৩ আগস্ট অনুষ্ঠিত হয়। মসজিদ ও মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ডা. নিজাম মোর্শেদ চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সাংসদ আনিসুল ইসলাম মাহমুদ। বক্তব্য দেন অধ্যাপক বি এম মফিজুর রহমান আল আজহারী, মাওলানা মো. মোস্তাফিজুর রহমান ও মাওলানা সৈয়দ হাফেজ আহমদ। বিজ্ঞপ্তি। হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালচট্টগ্রাম হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল গত ৩১ জুলাই অধ্যাপিকা খোদেজা খুরশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন লায়ন ডা. মৃদুল বড়ুয়া চৌধুরী। প্রধান বক্তা ছিলেন অধ্যক্ষ দুলাল কান্তি চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক মুহাম্মদ শামসুল হক, শুকলাল দাশ, প্রীতম দাশ, স্বাধীনতা হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদের চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক চন্দন দত্ত। মুনিরীয়া যুব তবলিগমুনিরীয়া যুব তবলিগ কমিটি চট্টগ্রাম মহানগর সমন্বয় পরিষদের উদ্যোগে ‘মানবীয় গুণাবলি বিকাশে মাহে রমজান’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল ৫ আগস্ট নগরের একটি সামাজিক কেন্দ্রে অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের পীর অধ্যক্ষ ছৈয়দ মুহাম্মদ মুনির উল্লাহ্ আহমদী। বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলার চেয়ারম্যান এহছানুল হায়দার চৌধুরী, সাংবাদিক খোরশেদুল আলম, অধ্যাপক মুহাম্মদ কামরুল ইসলাম, চট্টগ্রাম দোকান মালিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মুহাম্মদ কামাল উদ্দীন তালুকদার। চট্টগ্রাম শিল্পী কল্যাণ সমিতির বস্ত্র বিতরণ ও ইফতারচট্টগ্রাম শিল্পী কল্যাণ সমিতির উদ্যোগে বুধবার স্থানীয় একটি সেন্টারে শিল্পীদের মধ্যে ঈদের শুভেচ্ছাস্বরূপ বস্ত্র বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম নগর বিএনপির সাধারণ সম্পাদক ডা.শাহাদাত হোসেন। অনুষ্ঠানের আহ্বায়ক আনোয়ারুল হক চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য দেন বৈশাখী টেলিভিশনের সিনিয়র প্রযোজক (বার্তা) রূপম চক্রবর্তী, বাংলাদেশ যাত্রা শিল্পী উন্নয়ন পরিষদের অর্থসচিব মো. নুরুন নবী, সমিতির সভাপতি চন্দ্রনাথ বিশ্বাস, সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন, এ কে পিন্টু প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন পঞ্চানন চৌধুরী। বিজ্ঞপ্তি।