ধোঁয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০০৭ সালের ঘটনা। কোরবানির ঈদে বাড়ি গিয়েছি ঈদ করতে। ঈদ ছিল ডিসেম্বর মাসে আর ওই বছর ঠান্ডা পড়েছিল বেশি। ঈদের দিন যা নিয়ম তা পালন করতে হবে—গোসল, সেমাই-রুটি, নামাজ...। ঠান্ডার জন্য আমি তো গোসল করব না কিন্তু বাবার আদেশ, গোসল করতে হবে। তাই কলপাড়ে গেলাম এবং লক্ষ করলাম, চাপকল থেকে ধোঁয়া বের হচ্ছে। বাবা আমাকে ধোঁয়া দেখিয়ে গোসল করতে রাজি হওয়ার জন্য বললেন, ‘তোমার জন্য কলে গরম পানি ঢালা হয়েছে, এ জন্য ধোঁয়া বের হচ্ছে।’ তাই গোসল করতে রাজি হলাম, কিন্তু শরীরে পানি ঢালার পর বুঝলাম কেমন বোকা বানানো হয়েছে আমাকে। তেজগাঁও সরকারি উচ্চবিদ্যালয়, ঢাকা।