ধ্যান স্কুল অব আর্টের যাত্রা শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনব্যাপী চিত্রাঙ্কন, ভিডিও আর্ট প্রেজেন্টেশন, চলচ্চিত্র প্রদর্শনী ও সংগীত আয়োজনের মাধ্যমে শুরু হলো ‘ধ্যান স্কুল অব আর্ট’-এর আনুষ্ঠানিক যাত্রা। শুক্রবার বিকেল চারটায় উদ্বোধনী অনুষ্ঠানের শুভ সূচনা করেন চিত্রশিল্পী অধ্যাপক মনসুরুল করিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি আবুল মোমেন। বিশেষ অতিথি ছিলেন কথাসাহিত্যিক অধ্যাপক ফেরদৌস আরা আলীম। অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিষ্ঠান হিসেবে ধ্যানের এই উদ্যোগ অভিনব। এটি নতুন শিল্পী ও শিল্পানুরাগীদের জন্য একটি আশ্রয়স্থল হয়ে উঠবে বলে তাঁরা আশা প্রকাশ করেন। বিজ্ঞপ্তি