নওজোয়ান প্রতিবন্ধী রিসোর্স সেন্টারে আইএএসই প্রতিনিধিদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর স্পেশাল এডুকেশন (আইএএসই) বোর্ডের প্রতিনিধিদল পটিয়ায় নওজোয়ান প্রতিবন্ধী রিসোর্স সেন্টার পরিদর্শন করে। গত ২৯ জানুয়ারি এই পরিদর্শনের সময় তারা প্রতিবন্ধী শিশুদের জন্য বিশেষ শিক্ষা কর্মসূচি চালু করার বিষয়ে নওজোয়ানের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করে।প্রতিনিধিদল প্রতিবন্ধী রিসোর্স সেন্টারের বিশেষ শিক্ষাকার্যক্রম পরিচালনার ব্যাপারে দিকনির্দেশনা দেন। পরিদর্শক দলে ছিলেন আইএএসইর পক্ষে মেরি গ্যাল, ড. মার্গ ক্রেসপো এবং নওজোয়ানের পক্ষে সাজ্জাদ খান, শিক্ষাবিদ ড. জয়নব বেগম, নওজোয়ানের প্রধান নির্বাহী মো. ইমাম হোসেন চৌধুরী। বিজ্ঞপ্তি।