নওজোয়ানের সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বেচ্ছাসেবী সংগঠন নওজোয়ানের ৩৪তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন ২ জুলাই নগরের মুরাদপুরের একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়। সংগঠনের প্রধান নির্বাহী মো. ইমাম হোসেন চৌধুরীর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সাবেক সাংসদ সিরাজুল ইসলাম চৌধুরী। সভায় অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক বন্দনা দাশ, প্রশাসনিক কর্মকর্তা এ এইচ এম ডি বদরুল আলম, ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সেলিম, মোয়াজ্জেম হোসেন, কাজী আলী আকবর, মো. আলমগীর, জাপানি স্বেচ্ছাসেবক আজুসা গোতু, সমাজকর্মী জেসমিন সুলতানা পারু, ব্যাংকার মো. হাবিবুল ইসলাম চৌধুরী প্রমুখ। সভায় ১১ সদস্যের উপদেষ্টা ও ২৫ সদস্যের পৃষ্ঠপোষক পরিষদ গঠন করা হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন পটিয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ওয়াহীদুল আলম। সহকারী নির্বাচন কমিশনার ছিলেন উন্নয়নকর্মী সুব্রত দত্ত। বিজ্ঞপ্তি।