নকশার সমাধান

লেবু ব্যবহারে দূর হবে হাতের দুর্গন্ধছবি: নকশা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নকশার পাঠকের যে কোনো সমস্যার সমাধান দেওয়া হবে এখানে। এবার দেওয়া হলো ত্বক সম্পর্কিত সমস্যার সমাধান।

সমস্যা

আমার সমস্যা হাত নিয়ে। প্রতিদিন কাজ করার সময় হাতে পেঁয়াজ, রসুন, মাছ, মাংসের গন্ধ লেগে থাকে। নখ কালো হয়ে যাচ্ছে। দাগ আর গন্ধ সহজে যেতে চায় না। সাবান দিয়ে অনবরত হাত ধুতে ধুতে হাত রুক্ষ হয়ে গেছে। ঘরোয়া উপায়ে হাত আর নখ থেকে সহজে গন্ধ, দাগ দূর ও হাতের ত্বক কোমল রাখা কি সম্ভব?

সাবরিনা রেজা

সাবান দিয়ে ভালো করে হাত ধুতে হবে

সমাধান

হাত ধোয়ার পরপরই ময়েশ্চারা্‌ইজার ব্যবহার আবশ্যক

হাত বা নখের কালো দাগ দূর করার সহজ সমাধান হলো লেবু। দাগের জায়গায় একটু লেবু ঘষে নিলেই সাধারণত দাগ চলে যায়। সেই সঙ্গে গন্ধও চলে যায়। মাঝেমধ্যে লেবুর রস আর চিনি মিশিয়ে হাত স্ক্রাব করে নিতে পারেন। নখের কালো দাগ দূর করতে লেবু, লবণ আর জলপাই তেল মিশিয়ে ঘষে নিন। নখ পরিষ্কার করার জন্য কার্যকর হলো নারকেল তেল। নারকেল তেল ভালোভাবে ঘষে নিলেই দাগ দূর হয়ে যায়। এ ছাড়া কালো নখ পরিষ্কার করতে ব্যবহার করা যেতে পারে টুথপেস্ট। টুথপেস্ট কিছুক্ষণ রেখে ধুয়ে নিলেই নখ সাদা হয়ে যায়। হাতের ত্বক রুক্ষ হওয়া রোধ করতে হাত ধোয়ার পরই ময়েশ্চারাইজার লাগাতে হবে। একটু ভারী ময়েশ্চারাইজার লাগালে ভালো হবে। পেট্রোলিয়াম জেলি লাগানো যেতে পারে। এ ছাড়া গ্লিসারিন, গোলাপজল ও জলপাই তেল একসঙ্গে মিশিয়েও ময়েশ্চারাইজার তৈরি করা যায়।

সমাধান দিয়েছেন রূপবিশেষজ্ঞ রাহিমা সুলতানা।