নকশি পণ্যের খোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পল্লিবধূর বুকের মাঝে লুকিয়ে রাখা স্বপ্ন সুতার টানে যেন ভাষা পায় নকশিকাঁথায়। আর তাই তো নকশিকাঁথায়, চাদরে গভীর অনুরাগে বোনা রঙিন ফুল, পাতার নকশার আবেদন কখনোই ফুরিয়ে যায় না নগরের ব্যস্ততম মানুষের কাছেও। জেনে নিন নগরের কোথায় পাবেন নকশি পণ্য, কত দামে।নকশার কাঁথা, নকশিকাঁথানকশিকাঁথার মূল আকর্ষণ এর বর্ণিল নকশা। সাদা, কালো, লাল, খয়েরি, গোলাপি কিংবা বেগুনি কাপড়ে তৈরি কাঁথায় আপনি পাবেন সুতায় বোনা চোখ ধাঁধানো নকশা, সিঙ্গল ও ডাবল—দুই ধরনের কাঁথা পাবেন। আরও পাবেন শিশুদের জন্য তৈরি ছোট কাঁথা। নকশিকাঁথা আজকাল সিল্কের কাপড়েও তৈরি হচ্ছে। নকশায় মোড়ানো বিছানাআপনার বিছানাকে চাইলে মুড়িয়ে দিতে পারেন নকশি চাদরের আবরণে। কাঁথার পাশাপাশি নকশি বিছানার চাদরও তৈরি হচ্ছে।সোফায় নকশা, বালিশে নকশানকশিকাঁথা ও চাদরের ঐতিহ্য উঠে এসেছে বালিশে, এমনকি সোফার কুশনে। অভিজাত ড্রয়িংরুমে সোফার আভিজাত্য যেন অনেকখানি বেড়ে ওঠে নকশার ছোঁয়ায়। ফ্যাশন হাউস অন্যমেলার ঊর্ধ্বতন বিক্রয় কর্মকর্তা কাকলী আলম বললেন, ‘নকশিকাঁথার নকশায় এখন বালিশের কিংবা সোফার কুশন পাওয়া যায় সর্বত্র। নকশি কভার ও কুশন বিক্রি হচ্ছে জোড়ায় কিংবা সেটে। অনেকেই নকশির সঙ্গে অ্যাপ্লিকের কাজ মিলিয়ে নিচ্ছেন, যা নকশি কভারে যোগ করছে ভিন্ন মাত্রা।’নকশির দরদামঢাকার বসুন্ধরা শপিং কমপ্লেক্সের দোকান নকশি বাংলা, এর প্রধান বিক্রয়কর্মী পারভেজ জানালেন, নকশিকাঁথা, চাদর কিংবা কুশন কভার—সবকিছুর দাম নির্ভর করে নকশার ওপরে। ভারী নকশার কাজ করা যেকোনো নকশি পণ্যের দাম বেশি হবে। অন্যদিকে অনেক বড় একটি কাঁথায় হালকা কাজ থাকলে তার দাম হবে তুলনামূলকভাবে কম। যেকোনো দোকানে সিঙ্গল নকশিকাঁথার দাম পড়বে ১০৫০-২৬৫০ পর্যন্ত। ডাবল কাঁথায় পড়বে ৪০০০-৮০০০ টাকা। সোফার কুশন কভার পাঁচটার সেট ৭৫০-৯০০ টাকায় পেয়ে যাবেন। অন্যদিকে দেশি ফ্যাশন হাউসগুলো যেমন আড়ংয়ে পাবেন হরেক রকম নকশি পণ্যের বিশাল সম্ভার। আড়ংয়ে যেকোনো নকশিকাঁথা ও চাদর পাবেন ৫০০০ থেকে ১৫০০০ টাকার মধ্যে। ছোটদের কাঁথা ও চাদর পাবেন ৩০০-২০০০ টাকায়। আরেকটু সস্তায় চাইলে নিউমার্কেট কিংবা চাঁদনি চক অথবা চকবাজারে যেতে পারেন। দরদামের ওপর ভিত্তি করে সেখানে নকশি চাদর, কভার ও কাঁথা পাবেন ১০০০-২০০০ টাকার মধ্যে।নকশির খোঁজেনকশিকাঁথা ও চাদরের জন্য আপনি যাবেন নগরের যেকোনো আধুনিক শপিং মল ও দেশি ফ্যাশন হাউসগুলোয়। যেতে পারেন নিউমার্কেট, চাঁদনী চক, গাউছিয়া ও পুরান ঢাকার চকবাজারে। একটু চোখ বুলালেই দেখবেন নিউমার্কেট সংলগ্ন ফুটপাতেও বসেছে নকশি পণ্যের পসরা। মোহাম্মদপুর, কলেজ গেটেও নকশি কাঁথা ও চাদরের বেশ কিছু দোকান রয়েছে। নকশির সন্ধানে যেতে পারেন সেখানেও। তো, আপনার ঘর নকশিতে রাঙাচ্ছেন কবে? কৃতজ্ঞতা: নকশি বাংলা