নক্ষত্রের জন্ম-মৃত্যু ধারণা বদল হবে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নক্ষত্রের জীবন-মৃত্যু নিয়ে অস্ট্রেলিয়ার জ্যোতির্বিদেরা নতুন তথ্য পেয়েছেন। প্রচলিত ধারণা অনুযায়ী, কোনো নক্ষত্রের জীবনের শেষ অবস্থা হচ্ছে ‘লাল দানব পর্যায়’। কিন্তু নেচার সাময়িকীতে প্রকাশিত নতুন এক গবেষণা প্রতিবেদনে বলা হয়, ‘লাল দানব পর্যায়’ নক্ষত্রের জীবনের সর্বশেষ অবস্থা নয়। আর তাই সূর্যসহ বিভিন্ন নক্ষত্রের বয়স ও মৃত্যু নিয়ে প্রচলিত ধারণা বদলাতে হবে। মোনাশ বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিদ সাইমন ক্যাম্পবেল ও তাঁর সহযোগীরা ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) শক্তিশালী দূরবীক্ষণ যন্ত্রের (টেলিস্কোপ) সাহায্যে পৃথিবী থেকে ১৩ হাজার আলোকবর্ষ দূরে অবস্থিত ছায়াপথের এনজিসি সিক্সসেভেনফাইভটু নক্ষত্রগুচ্ছ নিয়ে গবেষণা করেন। তাঁরা দেখতে পান, সেখানকার প্রায় ৭০ শতাংশ নক্ষত্রই বার্ধক্যদশায় পৌঁছাতে ব্যর্থ হয়। এমনিতে একটি মৃত নক্ষত্রের ধুলো ও গ্যাস আবার ব্যবহারের উপযোগী হয় এবং সেগুলো থেকে কয়েক শ কোটি বছর পর আবার গ্রহ-নক্ষত্র গঠিত হয়। সিডনি মর্নিং হেরাল্ড।