নগর আওয়ামী লীগের উদ্যোগে স্বাস্থ্যসেবা ক্যাম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে দলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান মহানগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী। গত ২৮ মে জালালাবাদ ওয়ার্ডে নগর আওয়ামী লীগ আয়োজিত বিনা মূল্যের স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্বোধন করতে গিয়ে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতা সুুনীল কুমার সরকার, আলতাফ হোসেন চৌধুরী, নোমান আল মাহমুদ, শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ, ফয়সাল ইকবাল চৌধুরী, চন্দন ধর, মশিউর রহমান চৌধুরী, আবদুল আহাদ, আবু তাহের, জহরলাল হাজারী প্রমুখ।
দুদিনের এই কার্যক্রমে খতনা, কান ফুটো করা ও প্রসূতি মায়ের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এ ছাড়া বিশেষজ্ঞ চিকিৎসকেরা ১০টি রোগের চিকিৎসা দেন। এতে ৫৯৬ জন রোগীকে বিনা মূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। উল্লেখ্য নগর আওয়ামী লীগের উদ্যোগে দ্বিতীয়বারের মতো এ ধরনের স্বাস্থ্যক্যাম্পের উদ্যোগ নেওয়া হলো। বিজ্ঞপ্তি।