নগর আওয়ামী লীগের দলাদলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বিবদমান দুই পক্ষ বিপরীত মেরুতে অবস্থান নিয়েছে। একটির নেতৃত্বে নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক ওরফে দানু। অন্য পক্ষে আছেন সহসভাপতি ও সাংসদ নুরুল ইসলাম এবং যুগ্ম সাধারণ সম্পাদক প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন। তাঁরা পাল্টাপাল্টি সভা ডেকে একপক্ষের চারজনকে কারণ দর্শানোর চিঠি এবং অন্যপক্ষের দুজনকে দলীয় পদ থেকে অব্যাহতি দিয়েছেন। দলীয় কোন্দলের কারণে হতাশ ও ক্ষুব্ধ নগর আওয়ামী লীগের তৃণমূল কর্মী-সমর্থকেরা। গত তিন দশকে নগরের শীর্ষস্থানীয় নেতাদের এ রকম প্রকাশ্য বিরোধ দেখেনি নগরবাসী। এখন কেউ গঠনতন্ত্র মেনে কাজ করছেন না বলে কেন্দ্রীয় এক নেতাও ইতিমধ্যে মন্তব্য করেছেন। কোন্দল দূর করতে মঙ্গলবার চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে দলীয় প্রধান হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ চেয়েছেন সাবেক সাংসদ ও আওয়ামী লীগের প্রবীণ নেতা ইসহাক মিয়া। তিনি সবাইকে একসঙ্গে কাজ করার পরমর্শ দেন। যুদ্ধাপরাধীদের বিচার-প্রক্রিয়া শুরু এবং সরকারের বিরুদ্ধে বিরোধী দলের হুমকির পরিপ্রেক্ষিতে তিনি এ আহ্বান জানান। তাঁর এই আহ্বানের পরও কেউ কাউকে ছাড় দিতে রাজি নন। সাংসদ নুরুল ইসলাম ও কাজী ইনামুল হক ওরফে দানু পরস্পরবিরোধী অবস্থানে থাকার প্রেক্ষাপটে নগর আওয়ামী লীগের আরেক নেতা খোরশেদ আলম ওরফে সুজন দুই পক্ষের বিরুদ্ধে গঠনতন্ত্র মেনে না চলার অভিযোগ করেছেন। আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলের ব্যাপারে তিন নেতার সাক্ষাৎকার পাঠকদের কাছে তুলে ধরা হলো। নুরুল ইসলাম‘কেউ মারতে চাইলে নিজেকে রক্ষার ব্যবস্থা নেব না!’আপনারা গঠনতন্ত্র না মেনে শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড চালাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। কেন? নুরুল ইসলাম: কেউ গঠনতন্ত্রের বাইরে গেলে আমরা কী করব?কেউ ভুল করলে আপনারাও কী একই ভুল করবেন? নুরুল ইসলাম: কেউ মারতে চাইলে আমরা কী আত্মরক্ষামূলকব্যবস্থা নেব না?আপনার পাল্টা প্রশ্নে বোঝা যায়, আপনারাও গঠনতন্ত্র মেনে চলছেন না...।নুরুল ইসলাম: আমরা আসলে তাঁদের (এ বি এম মহিউদ্দিন চৌধুরী ও কাজী ইনামুল হক) অব্যাহতি দিতে চাইনি। তৃণমূল নেতাদের চাপে সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। এটা ওই দুই নেতার বিরুদ্ধে তৃণমূল নেতাদের অনাস্থার বহিঃপ্রকাশ।অভিযোগ উঠেছে বড় বড় পদ পাওয়ার আকাঙ্ক্ষায় আপনারা সংগঠনকে অস্বীকার করছেন। নুরুল ইসলাম: সভাপতি হওয়ার আকাঙ্ক্ষায় এক-এগারোর পর থেকে আমি নাকি ষড়যন্ত্র করছি। এ রকম ইচ্ছে বা আকাঙ্ক্ষা থাকা কি ষড়যন্ত্র? মহিউদ্দিন চৌধুরী তো মান্নান সাহেবকে সরিয়ে দিয়ে সভাপতি হয়েছেন। তাহলে মান্নান সাহেবের বিরুদ্ধে মহিউদ্দিন চৌধুরীও ষড়যন্ত্র করেছেন। এসব কথা না বলে কেন্দ্রকে বলে ঠিকঠাক করা যেত না? নুরুল ইসলাম: কেন্দ্রে সব বলা হয়েছে। এমন কী স্থানীয় একটি পত্রিকায় ওই দুই নেতার বিতর্কিত কর্মকাণ্ড-সংক্রান্ত ইসহাক মিয়া ও মরহুম মান্নান সাহেবের যৌথ সাক্ষরযুক্ত প্রতিবেদনও ছাপা হয়েছে। ইসহাক মিয়ার তো মঙ্গলবার চট্টগ্রাম প্রেস ক্লাবে আপনাদের কর্মকাণ্ড নিয়েও প্রশ্ন তুলেছেন। নুরুল ইসলাম: ইসহাক মিয়া তো আমাদের নেতৃত্ব দিয়েছিলেন। হঠাৎ করে আমাদের ছেড়ে মহিউদ্দিনের কাছে যাওয়া রহস্যজনক। আ জ ম নাছিরও নাকি ওই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। সে তো দলের কেউ নয়। ইসহাক মিয়া নিয়ম মেনে সংগঠন পরিচালনা ও প্রকাশ্যে বিবাদে না জড়ানোর পরামর্শ দিয়েছেন। কোন্দল নিরসনের জন্য তিনি দলীয় প্রধান শেখ হাসিনার হস্তক্ষেপ চেয়েছেন...। তাঁর এই পরামর্শ কীভাবে দেখছেন?নুরুল ইসলাম: আগে তাঁরা (মহিউদ্দিন চৌধুরী ও কাজী ইনামুল হক) নিয়ম মেনে চলুক। প্রকাশ্য বিতর্ক সৃষ্টি না করলে আমরাও কিছু বলব না। আসলে ওরা আমাদের পথ দেখায়। আমরা তা অনুসরণ করি মাত্র। খোরশেদ আলমপ্রতিযোগিতা প্রতিহিংসায় রূপ নিলে বিভক্তি হয়মহানগর আওয়ামী লীগ দুই ভাগে বিভক্ত। কেউ গঠনতন্ত্র মানছেন না বলে কেন্দ্রীয় এক নেতা অভিযোগ করেছেন। কেন এসব হচ্ছে?খোরশেদ আলম: আওয়ামী লীগ প্রাচীন গণতান্ত্রিক রাজনৈতিক দল। এই সংগঠনে চলমান প্রক্রিয়া বাধাগ্রস্ত হলে নানামুখী মেরুকরণ দেখা দেয়। আসলে নেতৃত্বের মধ্যে প্রতিযোগিতা থাকে। এ প্রতিযোগিতা প্রতিহিংসায় রূপ নিলে সংগঠনে বিভক্তি সৃষ্টি হয়।আপনি প্রতিহিংসার কথা বলেছেন। সংগঠনে প্রতিহিংসা সৃষ্টির জন্য কে দায়ী?খোরশেদ আলম: ব্যক্তিগতভাবে কেউ দায়ী নন। তবে সাড়ে চার বছর আগে অনুষ্ঠিত নগর আওয়ামী লীগের সম্মেলনের পর কমিটি আর সম্প্রসারণ করা হয়নি। এক-এগারোতে জরুরি অবস্থা জারির পর অনেক নেতা কারাগারে চলে যান। এতে সংগঠন পরিচালনায় এক প্রকার অচলাবস্থার সৃষ্টি হয়। এ অচলাবস্থার মধ্যেই জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা হয়। নির্বাচনে প্রার্থী মনোনয়নে পছন্দ-অপছন্দ নিয়ে বিভিন্ন জনের ভূমিকা এবং পরে সিটি করপোরেশন নির্বাচনে দল-সমর্থিত মেয়র প্রার্থীর পরাজয় থেকে নানা সন্দেহ ও ক্ষোভ ধীরে ধীরে প্রকাশ পেতে থাকে। এতে নেতাদের মধ্যে আস্থাহীনতা ও অবিশ্বাসের সৃষ্টি হয়, যা ধীরে ধীরে প্রতিহিংসার রাজনীতিতে রূপ নেয়। চট্টগ্রাম আওয়ামী লীগের রাজনীতিতে নেতাদের মধ্যে আগেও মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব ছিল। তবে ৩১ বছর আগে ১৯৮০ সালে নগরের জে এম সেন হলের এক সাংগঠনিক কর্মসূচিতে প্রতিহিংসার রাজনীতির প্রকাশ দেখা যায়। ওই সময় দুই নেতা প্রকাশ্যে বিরোধে জড়িয়ে পড়েছিলেন। একই রকম অবস্থা বর্তমানে বিরাজমান। এ থেকে বের হওয়ার পথ কী?খোরশেদ আলম: আসলে সবার উচিত ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে দলের স্বার্থকে প্রাধান্য দেওয়া। দল পরিচালনায় গঠনতন্ত্র মেনে চলতে হবে। গায়ের জোর দিয়ে কিছু হয় না। এতে দল ক্ষতিগ্রস্ত হয়। বিবাদে জড়ানো নেতাদের ব্যক্তিত্ব চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাঁরা কর্মী-সমর্থকদের কাছে বিতর্কিত ব্যক্তি হিসেবে পরিচিত হন।এ ছাড়া এ মুহূর্তে যুদ্ধাপরাধীদের বিচারপ্রক্রিয়া শুরু হয়েছে। আমাদের মধ্যে ঐক্যের প্রয়োজন। কারণ স্বাধীনতাবিরোধীচক্র দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টি করে জনগণের রায়ে প্রতিষ্ঠিত সরকারকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছে। এরা বারবার প্রধানমন্ত্রী ও দলের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হত্যার হুমকি দিচ্ছে। এ সময়ে নিজেরা নিজেদের মধ্যে ঝগড়া করে শত্রু তথা অপশক্তিকে সুযোগ করে দিলে ইতিহাসের কাঠগড়ায় এক দিন তাঁদের জবাবদিহি করতে হবে। যে অবস্থা চলছে তাতে দলের ভেতর ঐক্য প্রতিষ্ঠিত হবে? খোরশেদ আলম: কেন্দ্রীয় নেতারা নগর আওয়ামী লীগের বিবাদের বিষয়টি জেনেছেন। প্রধানমন্ত্রী এ ব্যাপারে ফলপ্রসূ একটি সিদ্ধান্ত নেবেন বলে দলের নেতা-কর্মীরা আশাবাদী। কারণ চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ ভূ-রাজনৈতিক দিক থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংগঠন। এ সংগঠন দুর্বল হলে বা বিভক্তির চোরাবালিতে হারিয়ে গেলে দেশ ও দলকে খেসারত দিতে হবে।কাজী ইনামুল হক‘দলীয় নেতাদের বিরুদ্ধে বিষোদ্গার কেন?’ আপনারা কেউ গঠনতন্ত্র মেনে চলছেন না বলে নগর আওয়ামী লীগে অস্থিরতা বিরাজ করছে। কেন্দ্রীয় নেতারা এ অভিযোগ করছেন। কেন এ অভিযোগ?কাজী ইনামুল হক: অভিযোগ সত্য নয়। গঠনতন্ত্র মেনেই আমরা চার নেতাকে কারণ দর্শানোর চিঠি দিয়েছি।কারণ দর্শানোর ক্ষেত্রে সিদ্ধান্তের সাত দিন আগে সংশ্লিষ্ট ব্যক্তিকে চিঠি দিতে হয়, যা সভার আলোচ্যসূচিতে থাকা বাধ্যতামূলক। আর ওই সভায় কমপক্ষে এক-তৃতীয়াংশ নেতার উপস্থিতি থাকার নিয়ম আছে। আপনারা কি এ নিয়ম অনুসরণ করেছেন?কাজী ইনামুল হক: টানা তিন সভায় অনুপস্থিত থাকায় কারণ দর্শাতে বলেছি। গঠনতন্ত্র মেনেই তা হয়েছে। সাত দিন কেন, ১৫ দিন তাঁদের সময় দিয়েছি। তাঁদের বিরুদ্ধে আরও অনেক অভিযোগ আছে। তা কেন্দ্র দেখবে।অন্য অভিযোগগুলো আবার কী?কাজী ইনামুল হক: সংগঠনকে অস্বীকার করা, লালদীঘি ময়দান ও সার্কিট হাউসে সভা করা, দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে পুলিশ লেলিয়ে দিয়ে ভীতিকর পরিবেশ সৃষ্টিসহ নানা অভিযোগ আছে তাঁদের বিরুদ্ধে। প্রতিনিধি সভা ডাকার এখতিয়ারও তাঁদের নেই। কথিত ওই সভায় মাইক ব্যবহার করে বাইরের লোকের কাছে দলীয় নেতাদের বিরুদ্ধে বিষোদগার করা শিষ্টাচার বহির্ভূত কর্মকাণ্ড ছাড়া আর কিছু নয়। তাঁরা সেটা করেছেন। কেন্দ্রকে কী এসব জানিয়েছেন?কাজী ইনামুল হক: কেন্দ্র সব জানে। এমন কী তাঁদের কারণ দর্শানোর চিঠি দেওয়ার বিষয়টিও লিখিতভাবে কেন্দ্রকে জানানো হয়েছে।গত জাতীয় নির্বাচনে আপনারা দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়ে একজন শিল্পপতিতে মনোনয়ন দেওয়ার চেষ্টা করেছিলেন। নৌকা প্রতীকের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে তাঁরা তো ক্ষুব্ধ হতেই পারেন।কাজী ইনামুল হক: এসব মিথ্যে কথা। দলীয় প্রার্থীদের জিতিয়ে আনতে আমরা কী করেছি তা দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় চার নেতা জানেন। সাংসদ নুরুল ইসলামের পক্ষে আমরা কাজ করেছি। আর মহাজোটের মনোনয়ন পাননি আফছারুল আমীন। আমাদের নেত্রী শেখ হাসিনা জাতীয় পার্টির মোরশেদ মুরাদ ইব্রাহিমকে ওই আসনে প্রার্থী করেছিলেন। এরপরও আমরা আফছারুল আমীনের পক্ষে কাজ করে তাঁকে জিতিয়ে এনেছি। এ কথা কী আফছারুল আমীন অস্বীকার করবেন?