নগর বিশেষজ্ঞরা বললেন সুন্দর প্রাকৃতিক ও কৃত্রিম উপাদান থাকতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশিয়ান উইম্যান ইউনিভার্সিটির অধ্যাপক ও স্থপতি জেরিনা খান বলেন, ‘যেকোনো জিনিসের বাহ্যিক নয়, অন্তর্গত সৌন্দর্যই আসল বিষয়। যা দেখলে আমরা স্বাচ্ছন্দ্যবোধ করি, যা ভালো লাগে—তাই সৌন্দর্য। সুন্দর নগরের জন্য প্রয়োজন চোখ দিয়ে উপভোগ্য নান্দনিক খোলা জায়গা, কার্যকর ফুটপাত ও রাস্তা, নদীর পাড়, সুন্দর গাছ সর্বোপরি প্রাকৃতিক ও কৃত্রিম এমন উপাদান, যা মানুষকে আনন্দ দেবে।’ তিনি আরও বলেন, ‘লাগামহীনভাবে যত্রতত্র বহুতল ভবন নির্মাণ বন্ধ করাই হবে নগরের সৌন্দর্য রক্ষা ও বাড়ানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্যোগ। আর এ জন্য প্রয়োজন শক্তিশালী প্রাতিষ্ঠানিক অবকাঠামো।