নগরবাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ইলিশ মাছের তিরিশ কাঁটা

মগ আনতে দিচ্ছি হাঁটা।

টিক টিক টিক টেবিল ঘড়ি

অফিস যেতে বাসে চড়ি।

খাই কমলালেবু চুষে

হাতি বলে থাকো হুঁশে।

দূর আকাশে ইগল পাখি

টেলিস্কোপে চক্ষু রাখি।

হালুম হুলুম চিতা বাঘে

ক্রিকেট ব্যাটে বাংলা জাগে।

চরকাতে যাই সুতা কেটে

আংটি পরে আসছে হেঁটে।

প্রতীক নিয়েই দৌড়ঝাঁপ

চাচ্ছে হতে ‘নগরবাপ’।