নগরে আলোর খোঁজের পথনাটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটক মানুষের কথা বলে ‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। নাটক মানুষের কথা বলে।’ মো. মিনহাজ উদ্দিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের মেধাবী ছাত্র। তিনি লিভার ক্যানসারে আক্রান্ত। তাঁর চিকিৎসার্থে আলোর খোঁজে নাট্য পরিবার নিয়মিত পথনাটক প্রদর্শন করছে তহবিল সংগ্রহের লক্ষ্যে। ইতিমধ্যে মো. মফিজুল ইসলাম চৌধুরী রচিত ও নির্দেশিত যুদ্ধাপরাধীর বিচার নিয়ে নাটক আজিব বিচার-এর চারটি প্রদর্শনী হয়েছে।৯ জুলাই ডিসি হিল, ১৩ জুলাই ইসলামাবাদী স্মৃতি মিলনায়তন, ১৭ জুলাই সরকারি সিটি কলেজ এবং ১৮ জুলাই ইসলামিয়া কলেজে নাটকটির প্রদর্শনী হয়। বিভিন্ন প্রদর্শনীতে অভিনয় করেন সামির, আকরাম, সায়মন, ফয়সাল, সৌরভ, লিজা, আজিম, মাহবুব, আলতাফ, ফাহাদ, আরাফাত, বাবলু, বাপ্পী ও সায়েম। রূপসজ্জাকারী ছিলেন এস নাদীম। এ আয়োজনে সহযোগিতা করেন জাবেদ আবছার চৌধুরী। বিজ্ঞপ্তি।