নগরে কোতোয়ালি থানায় পাসের হার বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের ছয় থানার মধ্যে কোতোয়ালিতে পাসের হার সবচেয়ে বেশি। দ্বিতীয় বন্দর এবং ডবলমুরিং তৃতীয় স্থানে রয়েছে। ছয় থানা হচ্ছে: কোতোয়ালি, ডবলমুরিং, পাহাড়তলী, পাঁচলাইশ, চান্দগাঁও ও বন্দর। অপর দিকে সম্মিলিত মেধাতালিকায় খুলশী এলাকার রেডিয়েন্ট ও কলেজিয়েট স্কুলের শিক্ষার্থীরা এগিয়ে আছে। গতকাল সোমবার সকালে এসব এলাকার শিক্ষা কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে এ ফলাফল জানা যায়। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৩ নভেম্বর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হয়। সরকারি, বেসরকারি রেজিস্টার্ড, কিন্ডারগার্টেন ও ব্র্যাক স্কুলের শিক্ষার্থীরা এতে অংশ নিয়েছে। সূত্রমতে, নগরের ছয় থানায় এবার পরীক্ষার্থী ছিল ৩৬ হাজার ২৫৮ জন। পরীক্ষায় অংশ নেয় ৩৪ হাজার ৬৫১ জন। এর মধ্যে পাস করেছে ৩৩ হাজার ৯২৫ জন। ফেল করেছে ৭২৬ জন।কোতোয়ালি থানায় পাসের হার ৯৯ দশমিক ৯৮ শতাংশ। পরীক্ষার্থী ছিল পাঁচ হাজার ৯৭৯ জন। পাস করেছে পাঁচ হাজার ৮১৪ জন। বন্দর থানায় পাসের হার ৯৯ শতাংশ। পাঁচ হাজার ৭৬৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে পাঁচ হাজার ৬৬১ জন। ডবলমুরিং থানায় পাসের হার ৯৮ শতাংশ। ছয় হাজার ৪০২ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ছয় হাজার ২৭৮ জন। পাহাড়তলী থানায় পাসের হার ৯৭ দশমিক ৫২ শতাংশ। চার হাজার ৩১৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে চার হাজার ২৭১ জন। চান্দগাঁও থানায় পাসের হার ৯৭ দশমিক ০৫ শতাংশ। পাঁচ হাজার ২৬৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে পাঁচ হাজার ১১৩ জন। পাঁচলাইশ থানায় পাসের হার ৯৬ দশমিক ৭২ শতাংশ। সাত হাজার ৮০ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ছয় হাজার ৮৪৮ জন।ডবলমুরিং থানায় মেধা তালিকার প্রথম পাঁচ: ডবলমুরিং থানা শিক্ষা কর্মকর্তা মো. তসলিম হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমাদের এই থানা এলাকার ২২৫টি স্কুলের মধ্যে এবার সম্মিলিত মেধা তালিকায় রেডিয়েন্ট স্কুল ও কলেজ এবং কলিজিয়েট স্কুল ভালো করেছে।’ সম্মিলিত মেধা তালিকায় প্রথম হয়েছে রেডিয়েন্ট স্কুলের মো. আর রাফি উদ্দিন; দ্বিতীয় একই স্কুলের সাজিদুল আলম; তৃতীয় হয়েছে কলেজিয়েট স্কুলের জুনাইদ হোসেন, রেডিয়েন্টের নাদিব জামাল, পূর্ব টাইগারপাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রুপা আক্তার, কলেজিয়েটের কাজী আহমেদ আকবর ও রেডিয়েন্ট স্কুলের লামিয়া তাসনিম। চতুর্থ হয়েছে পাঠানটুলী খান সাহেব প্রাথমিক বিদ্যালয়ের তাসফিয়া ইসলাম ও রেডিয়েন্ট স্কুলের হিমাদ্রি বিকাশ বড়ুয়া, পঞ্চম হয়েছে রেডিয়েন্ট স্কুলের মো. আহসানুল করিম ও মো. ইফতেখার।