নগরে গাউসুল আজম সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশের উদ্যোগে গত সোমবার নগরের জমিয়তুল ফালাহ্ মসজিদ মাঠে কাগতিয়া আলিয়া গাউসুল আজম দরবার শরিফের গাউসুল আজম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন কাগতিয়া আলিয়া গাউসুল আজম দরবার শরিফের পীর ছৈয়্যদ মুহাম্মদ মুনির উল্লাহ। সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী, রাউজান উপজেলা চেয়ারম্যান এহছানুল হায়দার চৌধুরী ও মদিনা ট্যানারির স্বত্বাধিকারী আবু আহমদ। সম্মেলনে দেশের বর্তমান অস্থির সময়ে কোরআন-সুন্নাহর পথে ধর্মপ্রাণ মানুষের শান্তি অন্বেষার আহ্বান জানানো হয়। এতে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।