নগরে গড়ে উঠছে তথ্য সংরক্ষণকেন্দ্র, ৫০০ নারীর কর্মসংস্থানের সম্ভাবনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানি তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান সিসিকে (সিটি নেটওয়ার্ক ইনকরপোরেশন) চট্টগ্রামে তাদের কার্যালয় স্থাপন করছে। আর এখানেই তারা গড়ে তুলবে তথ্য সংরক্ষণকেন্দ্র (ডাটা এন্ট্রি সেন্টার)। কেন্দ্রে প্রশিক্ষণ এবং কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি করে দেওয়া হবে। এতে প্রাথমিক পর্যায়ে ৫০০ জনের কর্মসংস্থানের ব্যবস্থা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। এ ক্ষেত্রে বিশেষ করে নারীদেরও কাজের ক্ষেত্র তৈরি হবে বলে জানা গেছে। চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সার্বিক সহযোগিতায় গড়ে উঠছে এ তথ্যকেন্দ্র। এ ব্যাপারে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মাহবুবুল আলম বলেন, ‘চট্টগ্রামে জাপানি আইটি কার্যালয় স্থাপন করার ফলে এখানে নারীদের ব্যাপক কর্মসংস্থানের সুযোগ ঘটবে।’ সম্প্রতি এ বিষয়ে চেম্বার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয় জাপানি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের। এ উপলক্ষে আয়োজিত মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাপানি তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক মাসাতোশি সাইটো। তিনি জানান, চট্টগ্রাম চেম্বারের সহযোগিতায় দ্রুত কার্যালয় স্থাপন করা হবে। এখানে তথ্য সংরক্ষণ (ডাটা এন্ট্রি) বিষয়ে বিনা মূল্যে প্রশিক্ষণের মাধ্যমে প্রাথমিক পর্যায়ে প্রায় ৫০০ নারীর কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। প্রশিক্ষণ দেবেন জাপানের তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞেরা।প্রেসক্লাব তথ্যপ্রযুক্তি কেন্দ্রচট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃপক্ষ তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণকেন্দ্র চালুর উদ্যোগ নিয়েছে। ক্লাব সূত্রে জানা গেছে, সম্প্রতি অনুষ্ঠিত দ্বিবার্ষিক সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। এতে প্রশিক্ষণ নিতে আগ্রহী সদস্যদের ১০ ফেব্রুয়ারির মধ্যে গ্রন্থাগার সম্পাদক মোহাম্মদ শহীদুল ইসলামের কাছে নাম জমা দিতে অনুরোধ জানানো হয়েছে। ১১ ফেব্রুয়ারি থেকে শুরু হবে প্রশিক্ষণ কর্মসূচি। নিজস্ব প্রতিবেদক