নগরে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা দেবে বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৬ সালে এসএসসি ও দাখিল পরীক্ষায় চট্টগ্রাম নগরের শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেবে বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা চট্টগ্রাম মহানগর শাখা। এতে নিবন্ধনের জন্য যোগাযোগের ঠিকানাসহ দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, প্রবেশপত্র ও নম্বরফর্দের ফটোকপি ৩১ মের মধ্যে জমা দিতে হবে। যোগাযোগের ঠিকানা : ওয়ান লিংক কম্পিউটার, ৩২৮ মিমি সুপার মার্কেট (চতুর্থ তলা), নাসিরাবাদ, চট্টগ্রাম। বিস্তারিত জানা যাবে মুঠোফোন নম্বরে (০১৯১৪৩৬৩৫৩৪ ও ০১৯৮২০৬৬০৩০)। বিজ্ঞপ্তি।