নগরে তিন দিনব্যাপী চলচ্চিত্র প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দৈনিক সুপ্রভাত বাংলাদেশের আয়োজনে ৫ নভেম্বর নগরে তিন দিনব্যাপী চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে। থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) ও ফুলকি মিলনায়তনে এই প্রদর্শনীতে সহযোগিতায় আছে চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্র। ৫ নভেম্বর বিকেল চারটায় টিআইসিতে সত্যজিৎ রায়ের নায়ক চলচ্চিত্রটি পরিবেশনের মাধ্যমে পর্দা উঠবে তিন দিনব্যাপী এই আয়োজনের। সন্ধ্যা ছয়টায় টিআইসি মিলনায়তনে বসবে আয়োজনের উদ্বোধনী আসর।
প্রদর্শনীতে বাংলাদেশ, ইতালি, ফ্রান্স, জাপান, ইরান, যুক্তরাষ্ট্র, রাশিয়া, ভারত, যুক্তরাজ্য, নেপাল, েস্পন ও যুক্তরাজ্যের চলচ্চিত্র প্রদর্শিত হবে। এ ছাড়া তরুণ নির্মাতাদের স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্রও থাকছে এই আসরে।
আয়োজনে বাই সাইকেল থিবস, ফোর হান্ড্রেড ব্লোজ, সানফ্লাওয়ার, রশোমন, সারেং বউ, অফসাইড, রোমান হলিডে, ব্যালাড অব এ সোলজার, সাত পাকে বাঁধাসহ বেশ কিছু বিশ্ববিখ্যাত চলচ্চিত্র প্রদর্শিত হবে। ৭ নভেম্বর সন্ধ্যায় ফুলকি মিলনায়তনে ইংরেজি কাহিনিচিত্র ট্র্যাশ পরিবেশনের মাধ্যমে শেষ হবে চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন।