নগরে দিনব্যাপী যুক্তরাজ্যের শিক্ষামেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের হোটেল পেনিনসুলায় ৩১ জানুয়ারি ব্রিটিশ কাউন্সিল আয়োজন করে ‘এডুকেশন ইউকে এক্সিবিশন ২০১৬’ শিরোনামে যুক্তরাজ্যের শিক্ষামেলা। মেলা চলে দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলা উদ্বোধন করেন ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের ডেপুটি ডিরেক্টর ম্যাট পিউসে।
ম্যাট পিউসে বলেন, চট্টগ্রাম শিক্ষাক্ষেত্রে অনেক এগিয়ে যাচ্ছে। শিক্ষার্থীদের মধ্যে উচ্চশিক্ষাসহ যুক্তরাজ্যের বিভিন্ন ধরনের শিক্ষার ব্যাপারে আগ্রহ বেড়েছে।
ব্রিটিশ কাউন্সিল চট্টগ্রামের সেন্টার ব্যবস্থাপক নাহিদ খানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউকে ভিসা অ্যান্ড ইমিগ্রেশন (ইউকেভিআই) প্রতিনিধিসহ ব্রিটিশ কাউন্সিলের কর্মকর্তারা।
মেলায় অংশ নেয় যুক্তরাজ্যের আলফা ওমেগা কলেজ, বিপিপি ইউনিভার্সিটি, কভেন্ট্রি ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব গ্লাসগো, ইউনিভার্সিটি অব গ্রিনউইচ, ইউনিভার্সিটি অব লিংকন, মিডলসেক্স ইউনিভার্সিটি, অক্সফোর্ড ইন্টারন্যাশনাল এডুকেশন গ্রুপ এবং ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলস।
মেলায় আগতরা যুক্তরাজ্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রির বিভিন্ন কোর্স, স্কলারশিপ এমনকি সেখানে থাকার ব্যবস্থা সম্পর্কে জানার সুযোগ পান। এ ছাড়া যুক্তরাজ্যে যেতে ভিসা প্রসেসিং ও আবেদন পদ্ধতি, ব্রিটিশ কাউন্সিলের ইংরেজি ভাষা শিক্ষা কোর্স এবং বিভিন্ন সেবা সম্পর্কেও ধারণা দেওয়া হয় মেলায়। বিজ্ঞপ্তি।