নগরে দুটি কম্পিউটার মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্র কয়েক মিনিটের পথ। রাস্তার এপার-ওপার। এর মধ্যেই চলছে দুটি কম্পিউটার মেলা। এর একটির আয়োজক জিইসি সেন্ট্রাল শপিং কমপ্লেক্স ব্যবসায়ী কল্যাণ সমিতি। অপরটি আয়োজন করেছে ইউনুস্কো সিটি সেন্টার কম্পিউটার ব্যবসায়ী সমিতি। জিইসি সেন্ট্রাল শপিং কমপ্লেক্সে সপ্তাহব্যাপী কম্পিউটার মেলা শেষ হবে কাল ১ আগস্ট। মেলা শুরু হয় ২৬ জুলাই। আয়োজক সূত্রে জানা যায়, মেলা উপলক্ষে প্রযুক্তি পণ্যে বিশেষ ছাড় ও সুন্দরবনের পক্ষে ভোট দানের ব্যবস্থা রাখা হয়েছে। মেলা শেষে র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত নয়টা পর্যন্ত চলবে এ মেলা। এতে অংশ নেয় জাহান করপোরেশন, নিশা কম্পিউটার, কেন্টাব আইটি, ফিউচার টেকনোলজি, জুয়েল কম্পিউটার, কম্পিউটার ভিলেজ, কম্পিউটার সলিউশন, কম্পিউটার কেয়ার প্রভৃতি প্রতিষ্ঠান। ২৯ আগস্ট বিকেলে শুরু হয় ‘ক্যাসপারস্কি ল্যাপটপ অ্যান্ড মোবাইল ফেয়ার ২০১১’ শিরোনামে আরও একটি কম্পিউটার মেলা। আট দিনব্যাপী এই কম্পিউটার ও ল্যাপটপ মেলার উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মো. আফছারুল আমীন। আয়োজকদের সঙ্গে কথা বলে জানা গেছে, মেলায় এসার, ডেল, এইচপি, সনি, অ্যাপল, ফুজিৎসু, লেনোভো, স্যামসাংসহ বিশ্বখ্যাত বিভিন্ন ব্রান্ডের প্রযুক্তি পণ্য পাওয়া যাচ্ছে। মেলা উপলক্ষে এসব পণ্যের ওপর বিশেষ ছাড়সহ বিভিন্ন উপহার দেওয়া হবে। মেলায় কম্পিউটার সোর্স লি., জননী কম্পিউটার, রায়ান্স কম্পিউটার লি, কম্পিউটার ল্যান্ড, কম্পিউনিক্স, ম্যাক সিস্টেম, ভিশন কম্পিউটার প্রভৃতি প্রযুক্তি পণ্য বিপণনকারী প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। মেলা শেষ হবে আগামী ৫ আগস্ট। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত চলবে এ মেলা।  নিজস্ব প্রতিবেদক