নগরে দুটি ট্রাক টার্মিনাল নির্মাণের ঘোষণা নৌমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তজেলা মালামাল পরিবহন সংস্থা ট্রাক ও কাভার্ডভ্যান মালিক সমিতির কার্যালয়ে ২০ জানুয়ারি আলোচনা সভা ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। নৌমন্ত্রী নগরে দুটি ট্রাক টার্মিনাল নির্মাণের ঘোষণা দেন। এ সময় উপস্থিত ছিলেন চিটাগাং চেম্বার অব কমার্সের জ্যেষ্ঠ সহসভাপতি মো. মাহবুবুল আলম, সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম আকতার হোসেন, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন চৌধুরী, পণ্য পরিবহন ফেডারেশনের সভাপতি মো. মকবুল আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি।