নগরে দুদিনব্যাপী ক্যারিয়ার ফেস্ট
অনলাইন জব পোর্টাল জবসবিডি ডটকম ও চট্টগ্রাম সিটি করপোরেশনের যৌথ উদ্যোগে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগিতায় চট্টগ্রামে দুদিনব্যাপী ক্যারিয়ার ফেস্ট ৭ মে শেষ হয়। জিইসি কনভেনশন সেন্টারে ৬ মে বেলা তিনটায় ক্যারিয়ার ফেস্ট উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। এতে সভাপতিত্ব করেন ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান মো. সবুর খান। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম, পিএইচপির চেয়ারম্যান সুফী মিজানুর রহমান ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য ইউসুফ মাহাবুবুল ইসলাম ও বিএসএইচআরএম চট্টগ্রামের সভাপতি ফরিদ এ সুবহানী। অনুষ্ঠানে বক্তব্য দেন জবস বিডি ডটকমের প্রধান নির্বাহী কর্মকর্তা কে এম হাসান, ড্যাফোডিল-জাপান আইটি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তরু ওকাজাকি প্রমুখ। বিজ্ঞপ্তি।