নগরে পাঁচ তারকা মানের হোটেলের ভিত্তি স্থাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের ফয়’স লেক সি ওয়াল্ডে গত রোববার বিকেলে কনকর্ড এন্টারটেনমেন্ট কোম্পানি লিমিটেডের উদ্যোগে পাঁচ তারকা মানের হোটেল রিসোর্টের প্রথম পর্বের ভিত্তি স্থাপিত হয়েছে। প্রস্তাবিত এ হোটেলের ভিত্তি স্থাপন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিটি মেয়র মোহাম্মদ মন্জুর আলম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আবুল কাশেম মাস্টার, কনকর্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এস কে লালা, উপব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার কামাল, ঊর্ধ্বতন নির্বাহী পরিচালক শাহ কামালউদ্দিন প্রমুখ। উল্লেখ্য, রিসোর্ট হোটেলের প্রথম পর্বে থাকবে ১০০টি আন্তর্জাতিক মানের লেক ফেসিং কক্ষ।