নগরে পাপেট শো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশু এ পৃথিবীতে সদ্য আগন্তুক। এ অনন্ত নক্ষত্রখচিত আকাশ, বাতাস, বিশাল পাহাড় ও উদার নদী—সবকিছু তার কল্পনায় আসে। বাড়িয়ে দেয় শিশুর কল্পনাশক্তি। শিশুর সেই কল্পনা আর জ্ঞানের জগতের সমন্বয় ঘটিয়ে আন্তর্জাতিক শিশুবর্ষ ২০১২ উপলক্ষে ফ্রোবেল স্কুল ও কিড্স কালচারাল ইনস্টিটিউটের উদ্যোগে ১৭ জুন আয়োজন করা হয় পাপেট শো।থিয়েটার ইনস্টিটিউট ও জেলা শিল্পকলা একাডেমী চট্টগ্রাম মিলনায়তনে অনুষ্ঠিত হয় বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের পাপেট শো। অনুষ্ঠান উদ্বোধন করেন নাট্যজন প্রদীপ দেওয়ানজী। বিজ্ঞপ্তি।