নগরে পাহাড়ি স্বাদ
বেড়াতে গিয়ে পাহাড়ি খাবারের স্বাদে মুগ্ধ হন অনেকেই। এবার বাড়িতে বসেও পেতে পারেন পাহাড়ি খাবারের স্বাদ। রেসিপি দিয়েছেন বান্দরবানের রাঁধুনি শৈনুপ্রু মারমা।তোজাহ্উপকরণ: বাঁধাকপি, শিম, মূলা, কলার থোড় অথবা যেকোনো পছন্দের সবজি আধা কেজি। প্রণালি: সবজি ধুয়ে বড় টুকরো করে কেটে নিন। পরিমাণমতো লবণ দিয়ে অল্প পরিমাণ পানিতে সেদ্ধ করে পানি ঝরিয়ে নিন। মরিচের চাটনির জন্য উপকরণ:কাঁচা মরিচ ৬-৮টি, নাপ্পি (বিশেষ প্রক্রিয়ায় তৈরি সামুদ্রিক মাছের পেস্ট, যা পার্বত্য জেলার আদিবাসীদের কাছে শুঁটকি হিসেবে বহুল প্রচলিত এবং ব্যবহূত) এক চা-চামচ। প্রণালি: তেল ছাড়া কড়াইয়ে কাঁচা মরিচ হালকা ভেজে পুড়িয়ে নিন। মরিচ তুলে নিয়ে একই পাত্রে এক চা-চামচ পরিমাণ নাপ্পি পুড়িয়ে নিন। এবার হামানদিস্তায় উপকরণগুলো নিয়ে এক চিমটি লবণ দিয়ে পিষে নিন।গরম ভাতের সঙ্গে সেদ্ধ সবজি এবং মরিচের চাটনি পরিবেশন। স্যুপের সঙ্গে মুরগির ঝাল চাটনিস্যুপের উপকরণ: বড় টুকরো করে কাটা এক কেজি মুরগির মাংস, বড় আকারের চারটি পেঁয়াজ কুচি, রসুন বাটা এক চা-চামচ, আদা বাটা এক চা-চামচ, তেঁতুল ৫০ গ্রাম, চার টেবিল-চামচ তেল, হলুদ, লবণ পরিমাণমতো, তেজপাতা তিনটি, ফোটানো গরম পানি দেড় লিটার।প্রণালি: পাত্রে তেল গরম করে মসলা হালকা কষে মাংস দিয়ে ঢাকনা দিন। একটু পরেই ফোটানো পানি দিয়ে বেশি আঁচে মাংস সেদ্ধ করুন। সেদ্ধ হয়ে এলে তেঁতুল দিয়ে পাঁচ থেকে সাত মিনিট পর নামিয়ে নিন। এরপর পানি থেকে মাংসগুলো তুলে আলাদা পাত্রে নিন। রয়ে যাবে মুরগির স্যুপ।চাটনির উপকরণ: পেষানো ১৫-১৮টি কাঁচা মরিচ, দুই চা-চামচ আদা বাটা, দুই চা-চামচ লেবুর রস, লবণ পরিমাণমতো। প্রণালি: সেদ্ধ করা মাংস হাত দিয়ে ছোট ছোট টুকরো করে ছাড়িয়ে নিতে হবে। চাটনির উপকরণগুলো মাংসে দিয়ে মাখিয়ে নিয়ে আলাদা বাটিতে স্যুপ নিয়ে পরিবেশন করতে হবে।