নগরে পিঠা উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যস্ত নগরে গ্রামীণ পিঠার স্বাদ নিতে আয়োজন করা হয়েছিল মোজো পিঠা উৎসব। রাজধানীর রবীন্দ্রসরোবরে ১৮-১৯ জানুয়ারি হয়ে গেল এই উৎসব। এখানে ছিল ৩০টিরও বেশি পিঠার দোকান। সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত চলে আয়োজন। পিঠা ছাড়াও মঞ্চে ছিল বাউলগান আর গ্রামীণ সংস্কৃতির নানা উপস্থাপনা। ছিল ঢেঁকি, কুলাসহ বিভিন্ন গ্রামীণ যন্ত্র। শহুরে জীবনযাপনের বাইরে এই দুই দিন পিঠা উৎসবে তাই ভিড়ও ছিল চোখে পড়ার মতো। আকিজ ফুড অ্যান্ড বেভারেজের আয়োজনে উৎসবটি অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটির ব্র্যান্ড বিভাগের সহকারী কর্মকর্তা সমীর কুমার বলেন, ‘শহরের মানুষকে শিকড়ের কথা মনে করিয়ে দিতেই আমাদের এই আয়োজন। যেখানে পরিপূর্ণ গ্রামীণ জীবনের স্বাদ পেয়েছেন দর্শকেরা। ঢাকা ছাড়াও উৎসবটি আমরা আয়োজন করেছি খুলনা, চট্টগ্রাম ও সিলেটে। আর প্রতিটি উৎসবেই ছিল মানুষের ঢল।’