নগরে প্রযুক্তিপণ্য প্রদর্শনী ১৮ ডিসেম্বর থেকে শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) চট্টগ্রাম শাখার উদ্যোগে ১৮ ডিসেম্বর থেকে নগরে শুরু হচ্ছে ‘বিসিএস ডিজিটাল এক্সপো ২০১৬ চট্টগ্রাম’। পাঁচ দিনব্যাপী এই প্রযুক্তিপণ্য প্রদর্শনী চলবে নগরের জিইসি কনভেনশন সেন্টারে। প্রদর্শনীর শেষ দিন ২২ ডিসেম্বর।
তথ্যপ্রযুক্তির দেশি-বিদেশি ব্র্যান্ড, আমদানিকারক, প্রস্তুতকারক ও সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো অংশগ্রহণ করবে এ প্রদর্শনীতে। কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার, নেটওয়ার্ক এবং ডেটা কমিউনিকেশন, টেলিকম সেবা, মাল্টিমিডিয়া, আইসিটি শিক্ষা উপকরণ, ল্যাপটপ, পামটপ, ডিজিটাল জীবনধারার প্রযুক্তি পণ্যের উন্নত ও সর্বশেষ সংস্করণ প্রদর্শিত হবে স্টলগুলোতে। বিজ্ঞপ্তি।