নগরে ফিজিকস অলিম্পিয়াড আগামীকাল
এবারও বর্ণাঢ্য আয়োজনে নগরে ফিজিকস অলিম্পিয়াড অনুষ্ঠিত হচ্ছে আগামীকাল শুক্রবার। দিনব্যাপী অনুষ্ঠানে থাকবে তিন পর্ব। প্রথম পর্বে রয়েছে এক ঘণ্টার প্রতিযোগিতামূলক পরীক্ষা। পরীক্ষা অনুষ্ঠিত হবে আয়োজক প্রতিষ্ঠান প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলের পাঁচলাইশ ও কাতালগঞ্জ ক্যাম্পাসে। পরীক্ষা শেষে প্রতিযোগী এবং অতিথিরা শোভাযাত্রা নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজের ডা. শাহ আলম বীর উত্তম মিলনায়তনে মিলিত হবেন। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন জনপ্রিয় লেখক মুহম্মদ জাফর ইকবাল। তিনি প্রতিযোগীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেবেন।
প্রতিযোগিতায় অংশ নিতে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন স্কুল-কলেজের প্রায় দেড় সহস্রাধিক শিক্ষার্থী ইতিমধ্যেই নিবন্ধন করেছে। ‘এ’, ‘বি’ এবং ‘সি’—এই তিনটি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।