নগরে ফ্যাশন শো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টিআইসিতে আয়োজিত ফ্যাশন শোতে ক্যাটওয়াকে এক মডেল l প্রথম আলো
টিআইসিতে আয়োজিত ফ্যাশন শোতে ক্যাটওয়াকে এক মডেল l প্রথম আলো

অন্ধকার মঞ্চে হঠাৎ জ্বলে উঠল আলো। শুরু হলো ফ্যাশন কিউ। ভেসে এল ‘দিল আমার কিছু মানে না’ গানটি। এ গানের সঙ্গে র্যাম্পে হেঁটে এলেন মডেলরা। এরপর একে একে নাচ, জাদু, ফ্যাশন কিউ ও কথামালার আয়োজনে মুখর ছিল মিলনায়তন। ৯ জুন নগরের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে বসেছিল ফ্যাশনের এ আসর। ‘স্টারলিট ঈদ ফ্যাশন শো ২০১৫’ শিরোনামের এ অনুষ্ঠানের আয়োজন করে বিনোদন প্রতিষ্ঠান স্টারলিট।
বর্ণিল এ আয়োজন উদ্বোধন করেন ভারতীয় সহকারী হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি রাকেশ রমন। এরপর ছিল কথামালা। এ পর্বে প্রধান অতিথি ছিলেন এলভিয়ান গ্রুপের চেয়ারম্যান রাইসুল উদ্দিন। আয়োজনে শুভেচ্ছা বক্তব্য দেন স্টারলিটের ব্যবস্থাপনা পরিচালক এবি রনি ও চেয়ারম্যান মো. ইখতিয়ার।
এরপর শুরু হয় ফ্যাশন কিউতে পোশাক প্রদর্শনী। শুরুতে প্রদর্শিত হয় কৃষ্টি বুটিক ঘরের পোশাক। নুসরাত সাঈমার কোরিওগ্রাফিতে ফ্যাশন কিউর বিভিন্ন পর্বে ডিজাইনার হিসেবে ছিলেন কাজী শাহাতাজ পারভীন, তাসলিমা জামান খান, সোহেল জুরকা, মিজান, আসু ও সায়ান্ট আহমেদ, তারেক হোসেন এবং ওয়াহিদুল আলম।