নগরে যুক্তরাজ্যের উচ্চশিক্ষা মেলা আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাজ্যে উচ্চশিক্ষা বিষয়ে ‘এডুকেশন ইউকে এক্সিবিশন ২০১৭’ শিরোনামে শিক্ষামেলা আজ রোববার নগরের হোটেল পেনিনসুলায় অনুষ্ঠিত হবে। এবার মেলার ১৩তম আসর। এতে অংশ নিচ্ছে যুক্তরাজ্যের সাতটি বিশ্ববিদ্যালয়। মেলা উদ্বোধন করবেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। উপস্থিত থাকবেন ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের ডেপুটি ডিরেক্টর জিম স্কার্থ।
মেলায় যুক্তরাজ্যের ভিসা আবেদনপদ্ধতি ও ব্রিটিশ কাউন্সিলের ইংরেজি ভাষা শিক্ষা-সম্পর্কিত কোর্সের সব তথ্য জানা যাবে। শিক্ষার্থীদের তাঁদের সনদ ও সংশ্লিষ্ট অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রের ফটোকপি সঙ্গে নিয়ে আসতে হবে। মেলা চলবে দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। বিজ্ঞপ্তি