প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রিটিশ কাউন্সিলের আয়োজনে এডুকেশন ইউকে এক্সিবিশনের ১৮ তম আসরের অংশ হিসেবে নগরের হোটেল পেনিনসুলার জিনিয়া হলে শিক্ষামেলা অনুষ্ঠিত হবে আজ রোববার। মেলা চলবে দুপুর ১২টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত। এবারের আয়োজনে শিক্ষার্থী ও তাদের অভিভাবক, শিক্ষক, মানবসম্পদ বিভাগের কর্মকর্তা এবং ট্রেনিং ম্যানেজারদের সঙ্গে যুক্তরাজ্যের ২৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ করে দেবে মেলার আয়োজক প্রতিষ্ঠান ব্রিটিশ কাউন্সিল। শিক্ষার্থীরা মেলায় যোগ দিতে http://bit. ly/exhibitiondhk 2016 লিংকে গিয়ে নিবন্ধন করা যাবে। বিজ্ঞপ্তি।