নগরে লায়ন্স ক্লাবের শোভাযাত্রা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অক্টোবর সেবা মাস উপলক্ষে লায়ন্স জেলা ৩১৫ বি-৪ বাংলাদেশের উদ্যোগে ৮ অক্টোবর শোভাযাত্রা বের করা হয়। কাজীর দেউিড় এম এ আজিজ স্টেডিয়াম থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় তিন শতাধিক লায়ন ও লিও সদস্য অংশ নেন।
এর আগে স্টেডিয়াম চত্বরে কবুতর ও বেলুন উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন লায়ন্স জেলা গভর্নর শাহ আলম। উপস্থিত ছিলেন প্রথম ভাইস জেলা গভর্নর মনজুর আলম, লায়ন মোস্তাক হোসাইন, কাজী আকরাম উদ্দিন আহমেদ, নাজমুল হক, এস এম ইসহাক, ওসমান গণি চৌধুরী, জহির উদ্দিন আহমেদ, জাকির হোসেন, মোসলেহ উদ্দিন, এ এইচ এম কফিল উদ্দিন, ইমতিয়াজ ইসলাম, জাহিদুল ইসলাম চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি।