বাঙালি সংস্কৃতির মূল প্রাণ লোকসংস্কৃতি সবার মধ্যে ছড়িয়ে দিতে আগামী ২৭ ও ২৮ জানুয়ারি চট্টগ্রামের ডিসি পাহাড়ে অনুষ্ঠিত হবে লোকসংস্কৃতি উৎসব। ‘লোক রঙে রাঙিয়ে দাও মনুষ্যত্বের আলো’ স্লোগানে দুই দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজক সমাজ সমীক্ষা সংঘ। তাদের আয়োজনে এটি ষষ্ঠ লোকসংস্কৃতি উৎসব। এ উপলক্ষে আলতাফ হোসেন চৌধুরীকে চেয়ারম্যান, আবদুল্লাহ হাসানকে আহ্বায়ক এবং তাপস রায়কে সদস্যসচিব করে ৩০১ সদস্যের লোকসংস্কৃতি উৎসব প্রস্তুতি পরিষদ গঠন করা হয়েছে।
১১ নভেম্বর সন্ধ্যায় নগরের চেরাগী পাহাড়ের সুপ্রভাত স্টুডিও হলে প্রস্তুতি পরিষদের সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি কাজী মাহমুদ ইমাম হাসানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা আবু তাহের, কাউন্সিলর এ এফ কবির আহমেদ, সমাজ সমীক্ষা সংঘের নির্বাহী পরিচালক আহমেদ খসরু, পরিচালক কল্লোল দাশ, অতিরিক্ত নির্বাহী পরিচালক মিঠু শীল প্রমুখ। বিজ্ঞপ্তি।