নগরে ল্যাপটপ মেলা শুরু ১ মে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘প্রযুক্তির আলোয় বদলে দেব বাংলাদেশ’ স্লোগানে আগামী ১ মে শুরু হচ্ছে ল্যাপটপ মেলা। তৃতীয়বারের মতো এ মেলার আয়োজন করছে অনুষ্ঠান ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ক্রিয়েশন অ্যান্ড ওয়ার্কস। ‘ল্যাপটপ ফেস্টিভ্যাল ২০১১’ নামে এ মেলা হবে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে। মেলায় বিভিন্ন ব্র্যান্ডের ল্যাপটপ, ওয়্যারলেস ইন্টারনেট মডেম ছাড়াও থাকবে প্রযুক্তিবান্ধব ফ্যাশন শো, কুইজ প্রতিযোগিতা, সেমিনার, র্যাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলায় ল্যাপটপের ওপর বিশেষ ছাড় ও উপহার থাকবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত নয়টা পর্যন্ত মেলা চলবে।ক্রিয়েশন অ্যান্ড ওয়ার্কসের পরিচালক সাজ্জাত হোসেন জানান, ‘কয়েক বছর ধরে চট্টগ্রামে ল্যাপটপ মেলা ব্যাপক সাড়া ফেলেছে।’ মেলা সম্পর্কে বিস্তারিত ফোনে (০১৬১২ ৫৫১৭১৭) জানা যাবে।