ফিটনেস কিংডম হেলথ ক্লাবের উদ্যোগে ও চট্টগ্রাম শরীর গঠন সমিতির সহযোগিতায় শহীদ ফারুক মাহমুদ ও শহীদ সোলাইমান খান স্মৃতি উন্মুক্ত শরীর গঠন প্রতিযোগিতা ২৩ মে নগরের মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে শেষ হয়েছে। ৫৫, ৬০, ৬৫, ৭০, ৭৫ ও ৮০ কেজি ওজন শ্রেণিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি ও নোয়াখালীর ২৩টি ক্লাবের ৯৩ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। বাংলাদেশ শরীর গঠন ফেডারেশনের সাধারণ সম্পাদক সাবেক মিস্টার বাংলাদেশ মো. নজরুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক মনতোষ ঘোষ প্রতিযোগিতার তত্ত্বাবধান করেন। বিচারক ছিলেন জহির চৌধুরী ও মো. খালেদ আবদুল্লাহ। পুরস্কার বিতরণী অনুষ্ঠান প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ নেতা মো. ইউনুছ গনি চৌধুরী। উপস্থিত ছিলেন ওয়াহিদুল রহমান, ওস্তাদ আবুল ফজল, চন্দন দে, অনুপ দাশ প্রমুখ। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন স্যান্ডো ব্যায়ামাগারের মোহাম্মদ শাহজালাল। বিজ্ঞপ্তি।