নগরে শিল্পসম্পর্ক-বিষয়ক মতবিনিময় সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) উদ্যোগে ‘শিল্পসম্পর্ক ও শ্রম ক্ষেত্রে উন্নয়ন, প্রেক্ষিত চট্টগ্রাম: পক্ষসমূহের ভূমিকা’ শীর্ষক এক মতবিনিময় সভা ৪ সেপ্টেম্বর নগরের একটি হোটেলে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপার। বিশেষ অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব খন্দকার মোস্তাইন হোসাইন, চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) অনুপম সাহা প্রমুখ। মতবিনিময় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম পরিদপ্তরের পরিচালক এস এম আশরাফুজ্জামান এবং ডিআইজি কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর (চট্টগ্রাম বিভাগ) আবদুল হাই খান। সভায় সভাপতিত্ব করেন বিলসের চেয়ারম্যান হাবিবুর রহমান। সভা সঞ্চালনা করেন বিলসের সম্পাদক এ এম নাজিম উদ্দিন।—