নগরে সপ্তাহব্যাপী ট্রাফিক সচেতনতা কার্যক্রম শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নগরে ট্রাফিক সচেতনতা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে স্বেচ্ছাসেবকেরা
নগরে ট্রাফিক সচেতনতা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে স্বেচ্ছাসেবকেরা

‘রমজান: আত্মশুদ্ধি করি ও ট্রাফিক আইন মেনে চলি’ এই স্লোগান নিয়ে বাংলাদেশ ট্রাফিক অ্যাওয়ারনেস ক্লাবের (বিডিটিএসি) উদ্যোগে নগরে সপ্তাহব্যাপী ট্রাফিক সচেতনতা ও সহায়তা কার্যক্রম শুরু হয়েছে। নগর পুলিশের ট্রাফিক বিভাগের সহায়তায় এই আয়োজনের পৃষ্ঠপোষকতা করছে ডায়মন্ড সিমেন্ট লিমিটেড। ৯ জুলাই নগরের নিউমার্কেট মোড়ে এই কার্যক্রম উদ্বোধন করেন নগর পুলিশের উপকমিশনার (ট্রাফিক-উত্তর) মাসুদ উল হাসান। ক্লাবের সভাপতি হুমায়ুন মোরশেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের পরিচালক হাকিম আলী। নগরের জিইসি, প্রবর্তক মোড়, নাসিরাবাদ সিডিএ অ্যাভিনিউ, নিউ মার্কেট এলাকায় বিভিন্ন পয়েন্টে ঈদের কেনাকাটা কেন্দ্রিক যানজট নিরসনে ট্রাফিক বিভাগের সঙ্গে কাজ করবে এই ক্লাবের ৫০ সদস্যের দল। পাশাপাশি তাঁরা নগরবাসীর মধ্যে ট্রাফিক সচেতনতা বাড়াতে প্রচারণার চালাবেন। বিজ্ঞপ্তি।