নগরে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও চিকিৎসাশিবির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রাম ডাক্তার কল্যাণ সমবায় সমিতি এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যৌথ উদ্যোগে নগরে তিন দিনব্যাপী বিনা মূল্যের চিকিৎসা শিবির এবং রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। গত ২৮ ফেব্রুয়ারি মোহরা কামালবাজারে রোগ নির্ণয়কেন্দ্র সিটিল্যাবের ২০ বছর পূর্তি উপলক্ষে এই কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচি উদ্বোধন করেন মোহরা ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ আজম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম ইউনিটের চেয়ারম্যান শেখ শফিউল আজম। রতন কুমার নাথের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বিশেষজ্ঞ চিকিৎসক মো. জামাল উদ্দিন, সুভাষ ভট্টাচার্য, রবিউল কবির, সাধন চন্দ্র নাথ প্রমুখ। বিজ্ঞপ্তি।