নগরে হারবাল চিকিৎসাবিষয়ক সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হারবাল মেডিসিনের ওপর এক বৈজ্ঞানিক সেমিনার গত বৃহস্পতিবার নগরের একটি হোটেল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। স্কয়ার হারবাল ও নিউট্রাসিউটিক্যালের উদ্যোগে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন চিকিৎসক বদরুল আলম। সেমিনারে চিকিৎসক জীবন চন্দ্র দাস, শাহাবুদ্দিন কবির চৌধুরী ও সীতেশ চন্দ্র বাহার হারবাল মেডিসিনের ওপর বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন। সেমিনারের শুরুতে স্কয়ারের পক্ষে বক্তব্য দেন নির্বাহী পরিচালক (মার্কেটিং) মুহাম্মাদুল হক ও প্রোডাক্ট ম্যানেজার এস এম আসাদ উল্লাহ। সম্মেলনে চট্টগ্রামের দুই শতাধিক চিকিৎসক উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি