নগরের জালালাবাদে চিকিৎসাশিবির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের জালালাবাদ ওয়ার্ডের মাইজপাড়ায় বিনা মূল্যের চিকিৎসাশিবির ২৫ জানুয়ারি অনুষ্ঠিত হয়। ডা. আজিজুল হক চৌধুরীর বাড়িতে আয়োজিত চিকিৎসাশিবিরের আয়োজন করে জাহানারা ফাউন্ডেশন ও চট্টগ্রাম সাউথ রোটারি ক্লাব। এতে সহযোগিতা দেয় রাউজান ক্লাব।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। সভাপতিত্ব করেন ওয়ার্ড কাউন্সিলর সাহেদ ইকবাল। বিশেষ অতিথি ছিলেন প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ, লায়ন জেলা গভর্নর মোস্তাক হোসাইন ও কেবিনেট ট্রেজারার শামসুদ্দিন সিদ্দিক। বক্তব্য দেন রাউজান ক্লাবের সভাপতি মোহাম্মদ ওমর ফারুক।

 চিকিৎসাসেবা দেন চিকিৎসক মোহাম্মদ আবদুর রহিম, শাফী রাইসুল মাহমুদ, লুৎফুন্নেসা খান, হাজেরা নাজনীন, দিনার জাবিন, মোহাম্মদ রাকীবুল হাসান চৌধুরী, নাছরিন আক্তার, অরবিন্দ চৌধুরী, সুমন নাথ ও মাহমুদুর রহমান। এতে পাঁচ শতাধিক রোগীকে বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হয়। বিজ্ঞপ্তি।