নগরের ডিসি হিল প্রাঙ্গণে সুন্দরবনের পক্ষে প্রচারণা
প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে সুন্দরবনের শীর্ষ অবস্থান নিশ্চিত করতে সম্প্রতি নগরের ডিসি হিল প্রাঙ্গণে প্রচারণা চালানো হয়। এর আয়োজন করেছে ‘সাড়া দাও বাংলাদেশ’ নামের একটি সংগঠন।রথযাত্রা উপলক্ষে এই দিন বিপুল জনগোষ্ঠীর সমাগম ঘটে। আর এতে সুন্দরবনকে ভোট দেওয়ার ব্যাপারে উদ্বুদ্ধ করা হয় এবং ভোটের নিয়মকানুন জানিয়ে প্রচারপত্র বিতরণ করা হয়।এ ধরনের প্রচারণা ইতিবাচক প্রভাব ফেলেছে। উৎসাহ জুগিয়েছে উপস্থিত লোকজনের মধ্যে। এমনটি বললেন ‘সাড়া দাও বাংলাদেশ’-এর সমন্বয়কারী মিল্টন দাশ। তিনি বলেন, ‘সুন্দরবনের অবস্থান অক্ষুণ্ন রাখতেই আমাদের এই প্রয়াস। আমরা কিছুদিনের মধ্যে নগরের বিভিন্ন বিপণিকেন্দ্র, গুরুত্বপূর্ণ স্থান, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভোট সংগ্রহ উৎসব উদ্যাপন করব।’জানা গেছে, ইতিমধ্যে ভোট সংগ্রহ উৎসবের যাবতীয় প্রস্তুতি শেষ করেছে ‘সাড়া দাও বাংলাদেশ’। এ কার্যক্রমে সহযোগিতা করছে বাংলাদেশ পর্যটন বোর্ড। সার্বিক ব্যবস্থাপনায় থাকবে অনুষ্ঠান ব্যবস্থাপনা প্রতিষ্ঠান মিডিয়াগ্রাফি। নিজস্ব প্রতিবেদক