নগরের হোটেল রেস্তোরাঁর খবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যবসা, চাকরি কিংবা বেড়ানোর জন্য দেশের নানান জায়গা থেকে প্রতিদিন এই নগরে আসেন বিভিন্ন শ্রেণী-পেশার হাজারো মানুষ। চট্টগ্রামে তাঁদের থাকা-খাওয়ার জন্য রয়েছে বিভিন্ন আবাসিক হোটেল ও অতিথিশালা। এসব নিয়েই লিখেছেন নিজাম সিদ্দিকী। হোটেল আগ্রাবাদ: নগরের পুরোনো ও ঐতিহ্যবাহী হোটেল হিসেবে দেশজুড়ে সুনাম রয়েছে হোটেল আগ্রাবাদের। এতে রয়েছে ১০১টি শীতাতপনিয়ন্ত্রিত কক্ষ। হোটেলের সামনেই রয়েছে নিজস্ব গাড়ি রাখার জায়গা। হোটেলের জ্যেষ্ঠ বিক্রয় ও বিপণন ব্যবস্থাপক শাহীন মোহাম্মদ নওশাদ জানান, এখানে মল্লিকা ও মালিনী নামে দুটি রেস্তোরাঁর একটিতে কন্টিনেন্টাল এবং অপরটিতে থাই-চায়নিজ খাবার রয়েছে। সম্প্রতি ‘ওয়েসিস অ্যারাবিয়ান শিশা লাউঞ্জ’ চালু হয়েছে। এতে প্রকৃত ইরানি, লেবানি, মরক্কো ও তুর্কি খাবার পাওয়া যাচ্ছে। রয়েছে ৪০০ থেকে ৫০০ লোকের ধারণক্ষমতার ইছামতী এবং ২০০ থেকে ৩০০ লোকের বসার সুবিধাসহ সম্মেলন কক্ষ কর্ণফুলী। যোগাযোগ: হোটেল আগ্রাবাদ, আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা। ফোন: ৭১৩৩১১-১৮। ওয়েবসাইট: www.agrabadhotel.comপেনিনসুলা: জিইসি মোড়ে অবস্থিত পেনিনসুলায় রয়েছে ১২২টি শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ, একটি রেস্টুরেন্ট ও দুটি মিলনায়তন। রয়েছে জিনিয়া ও ডালিয়া নামের দুটি ব্যাংকুয়েট হল, একটি ফ্ল্যামিংগো ক্যাফে, বার, কোরাল রুম, বোর্ড মিটিং রুম, রুফ টপ সুইমিং পুল ও থাই স্পা সেন্টার। যোগাযোগ: ফোন: ২৮৫০৮৬২-৯হোটেল সেন্ট মার্টিন: আগ্রাবাদ বাণিজ্যিক এলাকার হোটেল সেন্ট মার্টিনে রয়েছে চায়নিজ, ইংলিশ, কন্টিনেন্টাল ও বাংলা খাবার। রয়েছে ৭০টি শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ, কাকলী ও অভয়া নামের দুটি রেস্টুরেন্ট, দুটি মিলনায়তন, একটি বার ও ম্যাসেজ পার্লার। যোগাযোগ: হোটেল সেন্ট মার্টিন, শেখ মুজিব সড়ক, আগ্রাবাদ। ফোন: ৭১২১০৭-৯অ্যাম্ব্রোসিয়া: আগ্রাবাদের অ্যাম্ব্রোসিয়ার পরিচালক শাহির আহমেদ জানান, অ্যাম্ব্রোসিয়ায় থাই-চায়নিজ, কন্টিনেন্টাল ও ইন্ডিয়ান খাবার রয়েছে। সম্প্রতি যোগ হয়েছে অ্যারাবিয়ান ডিশ।আছে বুফে লাঞ্চ ও ডিনারের ব্যবস্থা। নিয়মিত গ্রাহক ও করপোরেট সদস্যদের ক্ষেত্রে ১০ শতাংশ ও ভিসা কার্ডধারীদের জন্য রয়েছে ১৫ শতাংশ ছাড়। যোগাযোগ: অ্যাম্ব্রোসিয়া, জীবন বীমা ভবন, ১০৫৩, শেখ মুজিব সড়ক, আগ্রাবাদ। ফোন: ২৫১৩৫৭৬, ২৫১৩৪৬০। ওয়েবসাইট: www.ambrosiabd.com কর্ণফুলী গেস্ট হাউস: ‘পাহাড়ের গায়ে নিরিবিলি পরিবেশে কর্ণফুলী গেস্ট হাউস পর্যটকদের ভালো লাগবে।’—বললেন গেস্ট হাউসের মালিক সাইদুর রহমান। নগরের সার্সন সড়কে জেলা পরিষদ বাংলোকে সাজানো হয়েছে দৃষ্টিনন্দনভাবে। এখানে ১০টি শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ ও একটি চায়নিজ রেস্টুরেন্ট রয়েছে। যোগাযোগ: কর্ণফুলী গেস্ট হাউস, ৮ সার্সন সড়ক। ফোন: ২৮৫২৯৬৭-৮, ০১৯৭৬ ১২৩০১০। ওয়েবসাইট: www.karnafully.comগোধূলি এক্সক্লুসিভ রেস্ট হাউস: দামপাড়া গরিবউল্লাহ শাহ মাজার এলাকায় জেলা পুলিশ অফিসার্স ক্লাবে গড়ে উঠেছে এ রেস্ট হাউসটি। আছে নয়টি শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ, মিনি বার, সম্মেলনকক্ষ, সার্বক্ষণিক জেনারেটর ও ইন্টারনেট সুবিধা। যোগাযোগ: গোধূলি এক্সক্লুসিভ রেস্ট হাউস, ৪৯৭, জাকির হোসেন রোড। ফোন: ০১৯৭৬-১২৩০১৭। ওয়েবসাইট: www.godhulibd.comলর্ডস ইন: নগরের পূর্ব নাসিরাবাদ সিডিএ এভিনিউ এলাকার লর্ডস ইনে রয়েছে ৬০টি শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ। ৩০০ থেকে ৪০০ লোকের বসার সুবিধাসহ একটি ব্যাংকুয়েট, রেস্টুরেন্টে বুফে লাঞ্চ ও ডিনারের ব্যবস্থা রয়েছে। করপোরেট সদস্যদের জন্য আছে ৪০ শতাংশ ছাড়। এ হোটেলে রয়েছে একটি মিনি কনফারেন্স হল ও বিজনেস সেন্টার।যোগাযোগ: লর্ডস ইন, পূর্ব নাসিরাবাদ, সিডিএ এভিনিউ। ফোন: ২৫৫২৬৭১-৪ওয়েল পার্ক রেসিডেন্স: নগরের জিইসি মোড়ের এই হোটেলে ১১২টি শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ রয়েছে। হোটেলের মহাব্যবস্থাপক এস এম সাহাব উদ্দিন জানান, এখানে আন্ডারগ্রাউন্ড পার্কিং, গিফট শপ, বিজনেস সেন্টার, ওয়াই-ফাই জোন, হেলথ ক্লাব, মিটিং রুম, সেলুন রয়েছে। আছে মোহরা গার্ডেন রেস্টুরেন্ট ও সি ফুড রেস্টুরেন্ট। যোগাযোগ: সড়ক নম্বর-১, ওআর নিজাম সড়ক। ফোন: ২৫৫৭০৩৫, ০১৭৩০ ৭৩৫৫৫৫এভিনিউ হোটেল: লালখান বাজারে এর অবস্থান। এতে রয়েছে ৩৭টি শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ ও ১১টি স্যুট। ডিলাক্স ও সুপার ডিলাক্স কক্ষও আছে। আছে রেস্টুরেন্ট পিটস্টপ। পর্যটকদের জন্য রয়েছে বিনা মূল্যে পরিবহনসুবিধা। যোগাযোগ: ফোন: ৬২৭৯৮৬।এশিয়ান এস আর: নগরের স্টেশন রোড এলাকার এই হোটেলে ৭০টি কক্ষ রয়েছে। আছে দুটি স্যুট। ২৪ জনের একটি ভিআইপি কনফারেন্স হল ও ২০০ জনের ব্যাংকুয়েট ও রেস্টুরেন্ট আছে। যোগাযোগ: এশিয়ান এস আর, স্টেশন রোড। ফোন: ২৮৫০৩৪৬-৮, ৬৩৬৩৮৩মেরিডিয়ান হোটেল ও রেস্তোরাঁ: জিইসি মোড় এলাকার এই হোটেলে আছে ১৭টি কক্ষ। রেস্তোরাঁয় ৪৬ থেকে ৫২টি পদের বুফে লাঞ্চ ও ডিনারের ব্যবস্থা আছে। যোগাযোগ: মেরিডিয়ান হোটেল ও রেস্তোরাঁ, জিইসি মোড়। ফোন: ৬৫৪০০০, ৬৫৪০০১।