নচিকেতা ও সোমদত্ত ব্যানার্জির সংগীতসন্ধ্যা আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিটাগাং সিনিয়রস ক্লাব আয়োজিত সংগীতসন্ধ্যায় আজ রাতে গান গাইবেন ভারতের কণ্ঠশিল্পী নচিকেতা ও সোমদত্ত ব্যানার্জি। ক্লাবের সদস্য চন্দন সিনহা জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ায় তাঁর সংবর্ধনা উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
ক্লাবের সভাপতি এস এম আবু মহসিন জানান, অনুষ্ঠানটি চন্দন সিনহার সম্মানে আয়োজন করা হয়েছে। ক্লাবের সদস্য ও আমন্ত্রিত অতিথিরা এটি উপভোগ করতে পারবেন। বিজ্ঞপ্তি।