নচিকেতার কনসার্ট ১৩ নভেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় শিল্পী নচিকেতার কনসার্টের তারিখ পরিবর্তন হয়েছে। পরিবর্তিত তারিখ ১৩ নভেম্বর, আগে ছিল ২৯ অক্টোবর। সন্ধ্যা ছয়টায় নগরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে গান গাইবেন তিনি। ‘নচিকেতা লাইভ ইন চিটাগাং’ শিরোনামের এই কনসার্টে তাঁর সঙ্গে গাইবেন সারেগামাপা–খ্যাত আইকন ব্যান্ডের শিল্পী মাধুরীমা বাসু। কনসার্ট আয়োজন করছে বেসরকারি প্রতিষ্ঠান রেড ভেলভেট ইভেন্টস। বিস্তারিত জানতে মুঠোফোনে (০১৮১৯ ৩৭৬৩৮৬) যোগাযোগ করা যাবে। বিজ্ঞপ্তি।