প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় কবির স্মৃতি ধরে রাখতে তাঁর স্মৃতিবিজড়িত ময়মনসিংহের ত্রিশালে ২০০৫ সালে ‘নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠিত হয়। চারটি বিভাগে পাঠদানের মাধ্যমে ২০০৬-০৭ শিক্ষাবর্ষে এটি যাত্রা শুরু করে। বর্তমানে এখানে পড়ানো হচ্ছে ১১টি বিষয়। সেই সঙ্গে এ বছর যুক্ত হতে যাচ্ছে আরও দুটি বিষয়, নৃত্যকলা ও ফোকলোর। এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৈয়দ গিয়াসউদ্দিন আহমেদ বলেন ‘নৃত্য বিষয়ে পড়তে আগ্রহী শিক্ষার্থীদের আর কষ্ট করে দেশের বাইরে যেতে হবে না। আমরা আশা করি, এ বছরই পাঠদান শুরু করতে পারব।’ বিষয় দুটির গুরুত্ব উল্লেখ করে বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের প্রধান রশিদুন নবী বলেন, সংগীত, নাট্যকলার পাশাপাশি চালু হওয়া নতুন বিষয় দুটি শিক্ষার্থীদের সাংস্কৃতিক মনোভাব গড়ে তুলতে সাহায্য করবে। —ইমাম হাসান