প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী চলে গেলেও এখনো নগরে রয়ে গেছে এর রেশ। চলছে নজরুল স্মরণে নানা আয়োজন। ২৮ মে জাতীয় কবির ১১৫ তম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আয়োজন করা হয় নজরুল স্মরণানুষ্ঠানের। নজরুল সংগীতশিল্পী পরিষদের উদ্যোগে এ আয়োজনে সহযোগিতা করে সংস্কৃতি মন্ত্রণালয় ও জেলা শিল্পকলা একাডেমী।
মিলি চৌধুরীর সঞ্চালনায় আয়োজনের সূচনা হয় কথামালার মাধ্যমে। এতে প্রধান অতিথি ছিলেন ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহাম্মদ সিকান্দার খান। প্রধান বক্তা ছিলেন অধ্যাপক আবুল কাশেম। বিশেষ অতিথি ছিলেন নজরুল সংগীতশিল্পী সুজিত মোস্তফা।
কথামালা শেষে আসে সুরের ভুবনে অবগাহনের পালা। এ আসরে মঞ্চ মাতান চট্টগ্রাম, ঢাকা, রাঙামাটি ও কুমিল্লার শিল্পীরা।