নজরুল স্মরণে কক্সবাজার সাহিত্য একাডেমির সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মরণে ২৬ আগস্ট কক্সবাজার সাহিত্য একাডেমির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন একাডেমির সভাপতি মুহম্মদ নুরুল ইসলাম। সভা সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক রুহুল কাদের। প্রধান অতিথি ছিলেন আইনজীবী আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন সংগীতায়নের সাবেক সভাপতি মুফীদুল আলম।
সভায় বক্তারা বলেন, নজরুল ছিলেন মানবতার, সাম্যের, দ্রোহের ও প্রেমের কবি। তিনি দেশের স্বাধীনতার জন্য কবিতার মাধ্যমে মানুষকে উদ্দীপিত করেছেন।
সভায় আরও বক্তব্য দেন অমিত চৌধুরী, নুরুল আজিজ চৌধুরী, অজিত দাস, হাসান আহমদ, শিক্ষক ছৈয়দ নূর হেলালী, মোহাম্মদ আমিরুদ্দীন, সোহেল ইকবাল প্রমুখ।