নজরুল স্মরণে দুই বাংলার শিল্পীদের পরিবেশনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নজরুল একাডেমি আয়োজিত দুই দিনব্যাপী নজরুলসংগীত সম্মেলনে গান গেয়ে দর্শকদের মুগ্ধ করলেন দুই বাংলার শিল্পীরা। গত ২৮ নভেম্বর নগরের ডিসি হিলের নজরুল স্কয়ারে এই আসর উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবদুল জলিল। বিশেষ অতিথি ছিলেন নজরুল একাডেমির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মিন্টু রহমান।
নজরুল একাডেমি চট্টগ্রাম শাখার সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন শিল্পী ফাহমিদা রহমান। শুভেচ্ছা বক্তব্য দেন পশ্চিমবঙ্গের ‘অগ্নিবীণা’ সংগঠনের দলপতি রবিন মুখোপাধ্যায়।
বিকেল চারটায় আসরের শুরুতে ‘একি অপরূপ রূপে মা তোমায়’ গানটি সমবেত কণ্ঠে পরিবেশন করেন নজরুল একাডেমির সদস্যরা। এরপর নজরুলগীতি পরিবেশন করেন কলকাতার শিল্পী শেখ সওগাত আলী, দিলাসা চৌধুরী, সুচিত্রা ঘোষ, বনানী দে, কণিকা মজুমদার ও শংকর ঘোষাল।
২৯ নভেম্বর সন্ধ্যায় দ্বিতীয় দিনের অনুষ্ঠানের আয়োজন করা হয় থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তন চট্টগ্রামে। অনুষ্ঠানে অতিথি ছিলেন ওস্তাদ মিহির লালা। প্রথম পর্বে ছিল নজরুলকে নিয়ে আলোচনা। আশরাফ মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সংগীত পরিবেশন করেন কলকাতার অগ্নিবীণা দলের সদস্যরা। দুই বাংলার শিল্পীদের সুরে মিলনায়তনে উপস্থিত দর্শকশ্রোতারা মুগ্ধ হন। সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত শিল্পীরা মাতিয়ে রাখেন দর্শকদের।