নজরুলজয়ন্তীতে আজ নগরে নানা আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৫ তম জয়ন্তী আজ নগরে নানা আয়োজনে পালিত হবে।
টিআইসি: থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) সম্মাননা প্রদান, কবিতা, সংগীত ও গীতিনাট্য পরিবেশনার মধ্য দিয়ে বিদ্রোহী কবির জন্মদিনের অনুষ্ঠান সাজিয়েছে। আজ সন্ধ্যা সাড়ে ছয়টায় টিআইসি মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সিটি মেয়র এম মনজুর আলম। অনুষ্ঠানমালায় মধ্যে রয়েছে নজরুল সংগীতশিল্পী জয়ন্তী লালাকে সম্মাননা প্রদান, আবৃত্তি সংগঠন প্রমা ও তারুণ্যের উচ্ছ্বাসের বৃন্দ আবৃত্তি এবং তির্যক নাট্যদলের নজরুলের নাটকের গান পরিবেশনা। এ ছাড়া নজরুলের গল্প থেকে পাঠ-অভিনয় করবেন শুভ্রা বিশ্বাস, ওডিশি অ্যান্ড টেগোর ডান্স মুভমেন্ট সেন্টার পরিবেশন করবে নজরুলের কবিতা ও গান অবলম্বনে গীতি-আলেখ্য ‘মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী আর হাতে রণ তূর্য’।
ডিসি পাহাড়: সম্মিলিত নজরুল জন্মজয়ন্তী উদ্যাপন পরিষদের উদ্যোগে আজ ডিসি পাহাড়ে (নজরুল স্কয়ার) রয়েছে নানা অনুষ্ঠান। এতে থাকবে গান, আবৃত্তি ও নৃত্যানুষ্ঠান। অনুষ্ঠানে অংশ নেবে নগরের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। বিজ্ঞপ্তি।