প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৬তম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে ২৫ মে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নজরুল গবেষণাকেন্দ্রের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কলা ও মানববিদ্যা অনুষদ মিলনায়তনে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়। কর্মসূচিতে ছিল আলোচনা সভা, প্রবন্ধ পাঠ, আবৃত্তি ও নজরুলসংগীত।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম। বিশেষ অতিথি ছিলেন সহ–উপাচার্য অধ্যাপক ইফতেখার উদ্দিন চৌধুরী।
নজরুল গবেষণাকেন্দ্রের পরিচালক অধ্যাপক সৌরেন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন কলা ও মানববিদ্যা অনুষদের ডিন সেকান্দর চৌধুরী ও বাংলা বিভাগের অধ্যাপক মহীবুল আজিজ। অনুষ্ঠানে ‘ওমর খৈয়াম ও নজরুল: দুই কালের দুই বিদ্রোহী’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মাখন চন্দ্র রায়।